গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঞ্জিল চালিত ট্রলির সাথে মটরসাইকেলের সংঘর্ষে চায়না পারভিন নামে(৩৫)এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।এ সময় নিহতের স্বামী মটর সাইকেল চালক পুলিশ সদস্য চাঁন মিয়া আহত হন। তাদের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে। কাশিয়ানীর উপজেলার ব্যাসপুর হয়ে জয়নগর বাজার গামী পাকা রাস্তার আলী হাসান তুল্কি মাদ্রাসার সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বামী ফরিদপুরে পুলিশে চাকরী করেন।তিনি স্ত্রীকে নিয়ে বোয়ালমারী গ্রামের বাড়ি থেকে ফরিদপুর যাবার সময় দূর্ঘটনার কবলে পড়েন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।
নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
