গোপালগঞ্জে মুজিব সিনেমা দেখাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

`মুজিব’ সিনেমা দেখতে গোপালগঞ্জের হল গুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। ভিড় বাড়ার কারনে কর্তৃপক্ষকে মাঝে মধ্যে হিমশিম খেতে হচ্ছে। প্রতি শোতে আসন সংখ্যার খেকে অধিক দর্শক থাকায় হলের সিড়িতে বসে সিনেমাটি দেখছেন অনেকে। গোপালগঞ্জ শহর ও গ্রামের  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সিনেমাটি দেখার সুযোগ করে দিচ্ছে প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ।

 গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তন ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই সিনেমাটি দেখানো হচ্ছে। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে গত শুক্রবার ( ১৩ অক্টোবর)। সেই থেকে হল গুলোতে ভিড় লেগেই আছে। প্রতিদিন এই ভিড় বেড়েই চলছে। এই কারনে দিনে দুইটি শোর পরিবর্তে তিনটি করে শো চালানো হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে। ১৩ অক্টোবর গোপালগঞ্জ জেলা শহরে ও টুঙ্গিপাড়ায় দুইটি করে শো চলে। প্রথম দিনে দুই হাজার ৪০০জন সিনেমাটি দেখেন। এর পর থেকে প্রতিদিন তিনটি করে শো চালানো হচ্ছে। তাতে দিনে তিন হাজার ৮০০শ মানুষ সিনেমাটি দেখছেন। এতে করে এই পর্যন্ত প্রায়  ২১ হাজার মানুষ সিনেমাটি দেখেছে।

সিনেমা দেখতে আসা দর্শকরা শো শেষ হওয়ার আগেই হলের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে অপেক্ষা করছে। গত ১৩ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত চলবে এই সিনেমা। গোপালগঞ্জের দুইটি হলে প্রশাসনের উদ্যোগে সম্পুর্ন ফ্রিতে সিনেমাটি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর