গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭ম ভোটার দিবস পালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

“তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে”-এ প্রতিপাদ্যে আজ রবিবার (০২ মার্চ) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ের সমানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

immage 1000 04

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামাননের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির বক্তব্য রাখেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হক বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর