গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে চার মামলায় আসামি ৯১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ করে মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

তিনি জানান, গত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। এই মামলায় গোপালগঞ্জ- ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে। ১০০ জনের নাম উল্লেখসহ দুটি মামলায় মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কোটালীপাড়া থানায় দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে শনিবার (১৫ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনসহ ২৮৪ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর কর্মসূচির সময় গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের গাড়িতে ও সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়, এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর