গোপালগঞ্জে সাবেক পৌর মেয়র রাজু-এর ইন্তেকাল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক. জেলা মটর শ্রমিক লীগের আহবায়ক ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু(৬২)আজ বুধবার সকাল ৮টায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন হৃদরোগে সহ নানা রোগে ভুগছিলেন।

আজ বাদ আসর মরহুমের নামাজে জানাযা স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে আওয়মী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুলল করিম সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আযম তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর