গোপালগঞ্জে ”স্বপ্ন” প্রকল্প নিয়ে কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ উন্নয়ন(স্বপ্ন-২য় পর্যায়)শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইউএনডিপি বাংলাদেশ, এআরআর প্রসেনজিৎ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হোসেন প্রমূখ।

immage 1000 02 6

কর্মশালায় সরকারী কর্মকর্তাগন, উপজেলা ভাইস চেয়ারম্যানগন, ইউ.পি চেয়ারম্যান, ইউ,পি সচিবগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে গ্রামীন হতদরিদ্র ও অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর