গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৫। বাসে আগুন।।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন  নিহত হয়েছে। আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও পাঁচজন। এসময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে  আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এসময় মহাসড়কের এক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যান চলাচল স্বাভাবিক করে।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর)  বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

immage 1000 02 18

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো.আবু নোমান।

নিহতরা হলেন- কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রী রানু বেগম(৬০) ও একই ইউনিয়নের আব্দুল হকের ছেলে হায়াত শেখ(৬৫) আহতরা হলেন- একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫) লামিয়া (১৫), জাবেদা (৪৫) খুকি বেগম (৪৭) নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

immage 1000 03 6

ভাঙা হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মো.আবু নোমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকার বি,কে প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কাশিয়ানী থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এসময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

immage 1000 04 4

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে, হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর