গোপালগঞ্জে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-এর শপথ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

শপথ নেয়া চেয়ারম্যানগন হলেনঃ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর হোসেন কালু, হরিদাশপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দূর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ এবং গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।

immage 1000 02 17

আজ রোববার(৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর, হরিদাশপুর, দূর্গাপুর, রঘুনাথপুর, বোড়াশী এবং গোবরা এই ৬ ইউনিয়নের নির্বাচন পৌরসভার সীমানা নির্ধারন নিয়ে জটিলতার কারনে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর