গোপালগঞ্জ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে গোপালগঞ্জ আন্ত:উপজেলা ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।ফাইনালে টুঙ্গিপাড়া উপজেলাকে পরাজিত করে গোপালগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

আজ বুধবার বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলায় টুঙ্গিপাড়া উপজেলার মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলা দল।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুঙ্গিপাড়া উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে গোপালগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।

পরে চ্যাম্পিয়ন ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো.গোলাম কবির, ক্রীড়া সংগঠক আব্দুল মান্নান মানি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাহীন সুলতান রাজা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলার ৫টি উপজেলা এ প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর