Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জ থেকে আজমকে ঢাকায় কাশিমপুর জেলে স্থানান্তর

গোপালগঞ্জ থেকে আজমকে ঢাকায় কাশিমপুর জেলে স্থানান্তর

০
গোপালগঞ্জ থেকে আজমকে ঢাকায় কাশিমপুর জেলে স্থানান্তর

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম সাহাবুদ্দিন আজমকে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ আদালত সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তাকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়ের আদালতে হাজির করা হয়।সেখানে তাকে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে মেডিকেল ভিসায় ভারতে যাবার উদ্দেশ্যে সকালে জিএম শাহাবুদ্দিন আজম বেনাপোলে ইমিগ্রেশনে যান। কিন্তু তার পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তিনি হত্যাসহ একাধিক মামলার আসামী।পরে তারা বেনাপোল পোর্ট থানায় তাকে হস্তান্তর করে।সেখান থেকে তাকে সরাসরি গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে।সেখান থেকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জি,এম সাহাবুদ্দিন আজম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলার প্রধান আসামী,ঢাকার যাত্রাবাড়ি হত্যা মামলার এবং গোপালগঞ্জে আরো একটি মামলার একজন ইজাহার নামীয় আসামী।

সবশেষ খবরে জানাগেছে রাত সাড়ে ১০টার দিকে সাহাবুদ্দিন আজমকে ঢাকার কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাকে নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার দিকে রওনা হয়ে যায়।গোপালগঞ্জে জেলা কারাগারের জেলার তানিয়া জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here