চুরি করে নিয়ে গেলেন গাভী, লিখে রেখে গেলেন- ‘আমাকে মাফ করে দিয়েন’

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের ২টি গাভী চুরি হয়েছে।বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগল প্রায়। কেঁদে-কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।

গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের লাহু মোল্লার ছেলে।

আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী ২টি নেই।ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২ টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন”। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকা সহ হাটবাজারে অনেক খোজা খুজি করেও গাভী ২টি পেলামনা।

তিনি আরো বলেন, এই গাভী ২টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে ১টি গাভী গাভীন ছিল। আর কয়েকদিন পরই গাভীটি বাচ্চা দিত।গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সব কিছু যেন শেষ হয়ে গেল।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এলাকার চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা সহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর