জনগনের দোরগোড়ায় গিয়ে ভুমি মালিকদের ক্ষতিপুরনের চেক দিলেন ডিসি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জনগনের দোরগোড়ায় গিয়ে ভূমি মালিকদের ক্ষতিপুরনের চেক দিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

তিনি বুধবার(১২ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের হাতে ভুমি অধিগ্রহনের চেক তুলে দেন। এদিন জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ভুমি মালিক সোহাগ ফকির, মোঃ মনিরুল ইসলাম, রেজোয়ান মোল্লা, মান্না মোল্লা ও হেদায়েত শেখের হাতে প্রায় ৫ কোটি টাকার চেক তুলে দেন।
এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিঃ গোপালগঞ্জ প্লান্টের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. নাজমুন নাহার, এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিঃ গোপালগঞ্জ প্লান্টের ডিজিএম শফিকুল বারী, ব্যবস্থাপক প্রকৌশল ও সাইট ইনচার্জ মাফিজুর রহমান, ব্যবস্থাপক উৎপাদন মোঃ শাহাকবুদ্দিন, ব্যবস্থাপক ওয়ার হাউজ এস.এম কামাল হোসেন, ব্যবস্থাপক কিউএ ওহিদুল ইসলাম, ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফ হোসেন।

জেলা প্রশাসক বলেন, এসেনশিয়াল ড্রাগস কোম্পানী লিঃ গোপালগঞ্জ প্লান্টের তৃতীয় শাখা করাখানা করার জন্য ভুমি অধিগ্রহন করা হয়েছে। যে সকল ভুমি মালিকদের কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক পাওয়া গেছে তাদেরকে আমরা তাদের কাছে এসে ক্ষতিপুরনের চেক দিয়ে গেলাম। যারা এখনো চেক পায়নি, তাদের চেক পেতে কি কারনে দেরী হচ্ছে তাওয়া আমরা জানিয়ে দিয়েছি। সে সব বিষয় মিটে গেলে তাদের চেকও আমরা তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর