জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করলেন ডাঃ কে এম বাবর এমপি

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

আজ শনিবার সকালে নেতা-কর্মীদের সাথে নিয়ে গোপালগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে যান সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। এসময় তিনি পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া খাল ঘুরে দেখে বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ ও জমে থাকা আবর্জনার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যহত হওয়ার বিষয়টি নজরে আনেন।তিনি দ্রুত এসব বাঁধ অপসারণ এবং খাল পরিষ্কারের উদ্যোগ নিতে পৌরসভার সচিবকে নির্দেশ দেন এবং এক দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেন।এসময় স্থানীয় অবকাঠামোর দুরবস্থার বিষয়টিও তুলে ধরেন বাসিন্দারা।কোথাও ড্রেন থাকলেও রাস্তা নেই, আবার কোথাও রাস্তা থাকলেও ড্রেন নেই। এছাড়া অনেক সড়ক এখনো মাটির কাঁচা অথবা ইটের তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

এসময় সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, বিশ্বব্যাংকের বিশেষ তহবিলের মাধ্যমে এসব সড়ক, ড্রেনেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের কাজ খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও তার সঠিক ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর