Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

টুঙ্গিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মেয়েকে টিস করা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে অন্ততঃ ২০জন আহত হয়েছে।এ ঘটনায় আহত ১২জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(৫জুন)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মারাত্মক আহত তরিকুল ইসলাম(৩০)কে ঢাকায় রিফার করা  হয়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সাথে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের সাথে এলাকার একটি মেয়েকে টিস করা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই জেরে আজ সন্ধ্যায় উভয়পক্ষ ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে উভয় গ্রুপের অন্ততঃ ২০জন আহত হয়।এছাড়া এই দুই গ্রুপের মধ্যে পূর্বের থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here