টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল ধ্বংস

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল বিল থেকে এসব জাল উদ্ধার করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এতথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ খাল বিলে অবৈধ চায়না জাল ফেলে রেখে দেশী প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এছাড়া এই জালে মাছের সাথে আটকা পড়ে খাল বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মূল্যের তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর