টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খাল বিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে ২৫০০ মিটার (১১২ পিচ) জাল উদ্ধার করে মৎস্য বিভাগ।

পরে সেগুলো গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসময় টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেনীর মানুষেরা বিভিন্ন খাল বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০০ মিটার জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

3 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর