তীব্র গরমে গোপালগঞ্জে পানি, ছাতা ও পাখা বিতরণ

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

তীব্র গরমে গোপালগঞ্জে সাধারণ মানুষের মাঝে পানি, ছাতা ও পাখা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট ইউনিট গোপালগঞ্জ শাখা।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় সাধারন মানুষকে পানি খাইয়ে এবং ছাতা ও পাখা বিতরণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।

এসময় জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ইউনিটের সদস্যরা শহরে ঘুরে ঘুরে সাধারন মানুষের মাঝে ছাতা ও পাখা বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট সারা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে।তাই সাধারন মানুষের কথা বিবেচনা করে এ কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ৭ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ১০০ ছাতা, ১ হাজার লিটার পানি ও ৫ হাজার পাখা বিতরন কর্মসূচী চলবে।সেই সাথে তারা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে তাপদহ ও হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়া বিষয়ে পরামর্শ দিচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর