দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার(১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়েছে।গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন।

immage 1000 02

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোঃ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

immage 1000 03

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে।তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান।

পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর