দৃষ্টি নন্দন সূর্যমুখী ফুল যা আকৃষ্ট করছে সৌন্দর্য প্রেমিদের

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সূর্যমুখী ফুলের রাজ্যে প্রবেশ করলে মনে হয় যেন সবুজের মাঝে হলুদের ছটা। আর এসব  সূর্যমুখী ফুল গুলো বাতাসে  দুলে উঠলেই ক্ষেতের মাঝে সৃষ্টি হচ্ছে হলুদের ঢেউ।দৃষ্টি নন্দন এই ফুলের সাথে হেসে খেলে মুহুর্ত গুলো স্মৃতির পাতায় বন্দি করে রাখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। কেউ প্রিয়জনের হাত ধরে উপভোগ করছে শেষ বিকেলের হলুদ আভা, আবার কেউবা মুহুর্তগুলো ফুলের সৌন্দর্যের সাথে ফ্রেমবন্দি করে রাখছেন গোধূলি বেলায়।

immage 1000 04 1

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে সূর্যমুখী ফুলের ক্ষেতে এমন দৃশ্য নিত্যদিনের। দূর থেকে তাকালে মনে হয় সবুজ কাপড়ে কেউ যেন হলুদ সুতো দিয়ে নকশিকাঁথা সেলাই করে রেখেছে। হলুদ ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতিদিন ঘুরতে আসেন নানা বয়সের সৌন্দর্য পিপাষুরা। সূর্যমুখী ফুলের রূপ আর সৌন্দর্য দেখতে শহর ও আশপাশের গ্রাম থেকে ছুটে আসছেন অনেক সৌন্দর্য প্রেমিরা।এমন দৃশ্য হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। আর তাই প্রিয়জনের সাথে ছবি ও সেলফি তোলার মধ্য দিয়ে স্মৃতিকে বন্দি করছেন অনেকেই। সবুজ মাঠের এই হলুদ রঙ ছবিতে এনে দিচ্ছে এক নতুন মাত্ত্রা। ছুটির দিনগুলোতে দৃষ্টি নন্দন এই ফুলের সাথে প্রিয়জনের সাথে হেসে খেলে মূহুর্ত গুলো স্মৃতি মধুর করতে ছুটে আসছেন সাধারণ মানুষেরা।

immage 1000 01 10

এ সৌন্দর্য উপভোগ করতে হলে জন প্রতি গুনতে হয় ২৫ টাকা। তবুও একটুখানি প্রশান্তি পেতে ছুটে আসেন সৌন্দর্য প্রিয় মানুষেরা।মূলতঃ চাষীরা তাদের নিজেদের ভোজ্য তেলের চাহিদা মেটাতে চাষ করেছেন এই সূর্যমুখী ফুল। তবে আকর্ষনীয় রংয়ের ছটা বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। প্রতিদিন এই ক্ষেতে ফুল দেখতে আসা দর্শনার্থীদের কাছ থেকে প্রবেশ মূল্য নিয়ে গড়ে প্রতিদিন আয় হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা।

ঘুরতে আসা কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শহর থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যাওয়া কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, ইট-পাখরের শহরের জীবন থেকে একটু প্রশান্তির জন্যই ছুটির দিনে তারা ছুটে এসেছেন এই হলুদ ফুলের রাজ্যে।আমাদের মতো অনেকেই এই সূর্যমুখী ফুলের ক্ষেতে এসে সময় কাটান একটু প্রশান্তি আর আনন্দের খোঁজে।

immage 1000 02 8

সূর্যমুখী ফুলের চাষ করা হয় মূলতঃ তেলের চাহিদা মিটানোর জন্য। তবে এখানে এই ফুলের সৌন্দর্য দেখতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী থেকে সব শ্রেনীর লোকজন ঘুরতে আসছেন।যা দেখে আনন্দ পাচ্ছেন বলে জানালেন সূর্যমুখী চাষকারী গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামের কৃষক মাহমুদ শেখ।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন,  ভোজ্য তেলের চাহিদা মিটানোর পাশাপাশি উৎকৃষ্ট মানের তেল হিসাবে সূর্যমুখী যেমন অন্যতম, তেমনি সূর্যমুখী ফুল প্রকৃতি প্রেমীদের জন্য বিনোদনের অন্যতম খোরাক হিসাবে পরিগনিত।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর