প্রথম জাতীয় ছাত্র সম্মেলন-২৫ অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে আজ ১৪ ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো “The Interplay of Language, Literature and Society: Youth Perspectives” শিরোনামে আয়োজিত হচ্ছে 1st National Student Conference 2025। বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ নতুন চিন্তার সন্ধান এবং জ্ঞানের বিস্তারের এক অনন্য মঞ্চ হিসেবে এই সম্মেলন সমগ্র দেশের  শিক্ষার্থী, গবেষক ও চিন্তাবিদদের একত্রিত করেছে।

এই মর্যাদাপূর্ণ কনফারেন্সে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫৩ জন মেধাবী প্রেজেন্টার তাদের ১১৫টি উদ্ভাবনী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করছেন।এটি প্রেজেন্টার,অংশগ্রহণকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক-শিক্ষকদের এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে ৪শ’ জনের অধিক শিক্ষাবিদ ও তরুণ গবেষকের সমাগম ঘটেছে।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

দিনব্যাপী এই আয়োজন বুদ্ধিবৃত্তিক অনুসন্ধিৎসা প্রজ্জ্বলিত করার পাশাপাশি একাডেমিক সহযোগিতার পথ সুগম করবে এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকেরা মনে করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর