বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জাতির পিতাসহ তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সামসুল আলম জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এর আগে ১৫ অক্টোবর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুল আলমকে ৪ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের পর আজ সোমবার প্রথম কর্মদিবসে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, সকল ডিন, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এ সময় জাতির পিতার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর