বঙ্গবন্ধুর সমাধিতে বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে  পুষ্পমাল্য অর্পণ করেছেন বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে  ৭৫ সালের ১৫ আগস্ট  বঙ্গবন্ধু সহ  সকল শহীদদের  আত্মার মাগফেরাত কামনায়  দোয়া মোনাজাত করেন।

এ সময়  বাংলা একাডেমীর সচিব মোহা. নায়েব আলী, বাংলা একাডেমীর পরিচালক মো. হাসান কবীর,  ডা. মো. শাহাদাত হোসেন, সমীর কুমার সরকার, উপ-পরিচালক এস এম জাহাঙ্গীর কবীর, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর