বশেমুরবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ ২০২৩ খ্রি: সকাল ১১টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো: মোবারক হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জি: এস এম এস্কান্দার আলী।

ট্রেজারার অধ্যাপক ড. মো: মোবারক হোসেন সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতির পিতার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর