বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গোপালগঞ্জ ইউনিটের বিশেষ সাধারন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করেন। এই কমিটি ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিতরা হলেন-ভাইস চেয়ারম্যান মোঃ তৌফিকুল ইসলাম,সেক্রেটারী সাইফুল ইসলাম চৌধুরী, সদস্য মোহাম্মদ শাহজাহান কবীর, এস এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন, আহসান উদ্দিন আহম্মদ, দুলাল খান ও জিয়াউর রহমান।
