বাসের নিচে চাপা পড়ে স্কুল শিক্ষক নিহত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে সন্তোষ বিশ্বাস (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কলপুর গ্রামের শরৎ বিশ্বাসের ছেলে।

আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সাতপাড় এলাকার একটি দূর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

immage 1000 02 6

সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষক স্কুল ও প্রাইভেট পড়ানো শেষ করে সোমবার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৌলতলী থেকে লোকাল বাসে করে সাতপাড় যাচ্ছিলেন। এসময় বাসটি সাতপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাঁদে ফেলে দেয়।এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হন।অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হলেও সন্তোষ বিশ্বাস বাসের নিচে চাপা পড়ে মারা যাওযায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বিভিন্ন স্থান খোঁজাখুজির পর পাওয়া না গেলেও আজ মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)সকালে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের সময় বাসের নিচে চাপা পড়া সন্তোষ বিশ্বাস মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। শিক্ষকের মৃত্যুতে ওই স্কুলের শিক্ষার্থীসহ এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর