বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

৬ মাসের এ আহবায়ক কমিটিতে বেলাল হোসেন (আরিয়ান) কে আহবায়ক ও ওমর শরীফ সরকারকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠান করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ১ জন। যুগ্ম আহ্বায়ক ৯ জন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব ১ জন। যুগ্ম সদস্য সচিব ৭ জন। মুখ্য সংগঠক ২ জন এবং মুখপাত্র ৫৯ জন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. ফয়সাল জামান ফাহিম। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সোহেল রানা, মো. আব্দুল মাবুদ শেখ, মারিয়ো মালিক সূচী, বুলবুল আহমেদ, বোরহান শেখ, ইমরান খান, মো. শামীম রেজা, মো. খিজির আলম ও ফয়সাল আহমেদ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন হাবিবুর রাহমান, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন জুলকারনাইন আকাশ, মো. হাফিজুর রহমান হিরক, মো. সাদমান সাকিব, মুজাহিদ হোসাইন সরকার, হাবিবুর রহমান ও মো. শাকিব আহমেদ।

কমিটির আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র ব্যবস্থা ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের গণ-আন্দোলনে গণ হত্যার বিচার, আগামীর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাবো। একই সাথে শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই সবাই মিলে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর