মাছের সাথে এ কেমন শত্রুতা!

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায়  পুকুরে   বিষ প্রয়োগ করে মৎস্য ব্যবসায়ী প্রায় ৩লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। 

গত রবিবার (৩০মার্চ) রাতে  উপজেলা  কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কোটালীপাড়া থানায় অজ্ঞতানামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। 

জানাগেছে, চৌরখুলী গ্রামের মৎস্য ব্যবসায়ী সিদ্দিক মোল্লা  বোরো ধান চাষ করার জন্য ৪টি ঘের থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরে তার বাড়ির পাশের পুকুরে এনে ছাড়ে। গত রবিবার দিবাগত রাতে কেউ তার পুকুরে বিষ প্রয়োগ  করে পুকুরে থাকা সব মাছ নিধন করে।

সিদ্দিক মোল্লা বলেন, দেড় মাস আগে আমার মাছের ঘেরে বোরো ধান চাষ করার কারণে আমি ৪টি ঘের থেকে  প্রায় ৩লক্ষ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে ছাড়ি। রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ নিধন করে। আমি এখন সর্বশান্ত  হয়ে গেছি। আমার যারা এত বড় ক্ষতি করল  প্রশাসনের কাছে তাদের বিচার চাই। 

কোটালীপাড়া থানার এসআই ফুলমিয়া বলেন, ঘটনাটি জেনেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। #

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর