মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত, আহত-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত নসিমন চালক মাদারীপুর সদর উপজেলার পশ্চিমরাস্তি এলাকার খলিল বেপারীর ছেলে। গুরুতর আহত দুই যাত্রীকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার  ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয়য়। এসময় নসিমনের চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং নসিমনের দুইজন যাত্রী গুরুতর আহত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর