মুকসুদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -


মুকসুদপুর প্রতিনিধি।।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদের হবে উন্নতি” “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বনগ্রাম বাজার মাঠে, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের এলএসপি প্রবির ও সুকান্ত মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া, সফল খামারী লিয়াকত হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিক প্রমূখ।

এসময় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত।

আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে, বনগ্রাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর