রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন করা হয়েছে। এতে “দৈনিক যায়যায়দিন”-এর স্টাফ রিপোর্টার ও ইসলামিক টিভির এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ ২৪ডট কম ও “প্রতিদিনের বাংলাদেশ”এর গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবীর মুক্তকে সাধারন সম্পাদক করে ২৯ সদস্যের কমিট গঠন করা হয়েছে।
শুক্রবার(১৫ মে)দুপুরে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর পূনঃগঠিত কমিটিতে “বাংলাদেশ প্রতিদিন”-এর গোপালগঞ্জ প্রতিনিধি আমীনুল হাসান শাহীন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক কালেরকন্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল ও আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠুকে সহ-সভাপতি, চ্যানেল-২৪ এর বাদল সাহাকে যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে।
পূনঃগঠিত এই কমিটির নির্বাহী সদস্যগন হলেন, দৈনিক ইত্তেফাকের খোন্দকার এহিয়া খালেদ সাদী, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সমকালের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, চ্যানেল ওয়ান-এর সঞ্জয় বিশ্বাস, এটিএন নিউজের সজিব বিশ্বাস ও নিউজ ২৪ এর সামিউল আলীম।
আগামী দুই বছরের জন্য এই কমিটি দ্বয়িত্বভার পালন করবেন।
