শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে- সাবরিনা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর, (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী ও দৈনিক জনকন্ঠ পত্রিকার অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ বলেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই ছোট ছোট শিক্ষার্থীরাই একদিন দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৪ ফ্রেব্রুয়ারি) কাশিয়ানীর মাজড়া আলহেরা কিন্ডার গার্টেন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু বইয়ের পড়াশোনা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিশুদের আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে তোলে।

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক, সমাজসেবী ইভা আহমেদ, প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেনসহ অনেকে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর