সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় অর্পিত দ্বায়িত্ব পালন করে যাবো- নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সংবিধান অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় তার উপর অর্পিত দ্বায়িত্ব তিনি পালন করে যাবেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)বেলা দুইটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জনক,আমাদের জাতির পিতা। বাংলাদেশ প্রতিষ্ঠায় তার যে অবদান সে অবদান জাতি কখনো ভুলতে পারবে না। সংবিধান অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো এবং সেই লক্ষ্যে আমার সহকর্মী বিচার প্রতিগনদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করব, যাতে বঙ্গবন্ধুর আদর্শ ও তার নির্দেশিত পথে আমরা থাকতে পারি।

immage 1000 01 29

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান। এদিন তিনি সপরিবারে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে আত্মউৎসর্গকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এদিন বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে বাংলাদেশের প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

জোহরবাদ নবনিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান সহ বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগন বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর