সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নামে দূর্নীতির অভিযোগ ওঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সরকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, এতে দলের কিয়দংশ ক্ষুন্ন হচ্ছে, তবে এরা কেউ দলের লোক নয়।  আমাদের দলের উপর এর প্রভাব পড়ে না-অন্যরা অস্বীকার করলেও আমি অস্বীকার করবো না।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

immage 1000 02 5

মন্ত্রী আরো বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তা প্রমান হওয়া না হওয়া আদালতের উপর নির্ভরশীল। আমি চাই দূর্নীতির সব গুলো ঘটনাই বিচারে যাক, বিচারে গিয়ে দোষী প্রমাণিত হলে তাদের বিচার হবে, শাস্তি হবে।পত্রিকার লিখনীতে বা টেলিভিশনের কন্ঠে প্রমাণিত-এটা আমি বলতে পারবো না। কেননা আমি প্রমাণে বিশ্বাস করি, আদালতও প্রমাণে বিশ্বাস করে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে মন্ত্রী হিসাবে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহাদুর আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর