সরকার পরিবর্তনের একটাই পথ নির্বাচন- এনপিপি প্রার্থী আবুল কালাম

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শেখ আবুল কালাম।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ার বিভিন্ন বাজারে আম প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

immage 1000 02 18

এনপিপি প্রার্থী আবুল কালাম বলেন, যারা নির্বাচনে আসে নাই তারা অবশ্যই ভুল করেছে। কারণ সরকার পরিবর্তনের একটাই মাত্র পথ সেটা হলো নির্বাচন।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, আসলে পরীক্ষা না দিলে বোঝা যায় না যে কার পক্ষে কত জনগণ রয়েছে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই, ২০১৮ সালে এসেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তাদের যে জনসমর্থন আছে সেটা যাচাই হয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। তাদের অধিকার আছে নির্বাচনে না আসার, কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নাই।

immage 1000 03 9

তিনি আরও বলেন, আমরা বিগত দিনে নির্বাচন কমিশনারের সঙ্গে বসেছি, যাতে এ দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি তাতে আশা করি দ্বাদশ নির্বাচন সুষ্ঠু হবে। এদেশের জনগণ তাদের মতামত সুন্দর ভাবে ব্যক্ত করবে। 

immage 1000 04 4

এরআগে কর্মী সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় প্রচার প্রচারণা শুরু করেন এনপিপি পার্টির প্রার্থী শেখ আবুল কালাম। প্রচার প্রচারণার অংশ হিসেবে টুঙ্গিপাড়ার বিভিন্ন দোকান ও বাজারে গিয়ে কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এছাড়া জনগণকে সতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আম প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পন করে তিনি শ্রদ্ধা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর