বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে শান্তি শোভাযাত্রা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতাল এবং অপরাজনীতির প্রতিবাদে গোপালগঞ্জে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

আজ রোববার সকালে জেলা আওয়ামী লীগ কায্যালয় চত্ত্বর থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে জেলা আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সিদ্দীক, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক মাহমুদা খানম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলীমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বক্তব্য রাখেন।

বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজগতা সৃষ্টি করছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ভাংচুর করছে। বিএনপি-জামাত সেখানেই থাকবে সেখানে তাদেরকে প্রতিহত করার ঘোষনা দেন বক্তারা।

এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর