বাংলা‌দেশ শ্রীলংকার মত হ‌বে না- দিপংকর তালুকদার এমপি

Bangladesh will not be like Sri Lanka - Dipankar Talukder MP

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপ‌তি সাংসদ দীপংকর তালুকদার ব‌লে‌ছেন, বাংলা‌দেশ শ্রীলংকার মত হ‌বে না। শ্রীলংকার মেগা প্রজেক্ট গু‌লোর মত বাংলা‌দেশের মেগা প্রজেক্ট মুখ থুব‌ড়ে পড়‌বে না। পদ্মা সেতুর চালু হওয়ায় সারা দে‌শের যোগা‌যোগ ব্যবস্থার ব্যাপক উন্ন‌তি হ‌য়ে‌ছে। কর্ণফু‌লি ট্যানেল ও বাংলা‌দেশের অর্থনী‌তে ভূ‌মিকা রাখ‌বে।

আজ মঙ্গলবার দুপু‌রে টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধি‌তে দলীল নেতা কর্মী‌দের স‌ঙ্গে নি‌য়ে শ্রদ্ধা জানা‌নো শে‌ষে এ‌সে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন। 

এর আ‌গে দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন। শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের আত্মার মাগ‌ফেরাত কামনা ক‌রে নিজ নিজ ধর্ম অনুসারে বি‌শেষ প্রার্থনা ক‌রেন নেতা কর্মীরা।

এসময় রাঙ্গামা‌টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ প্রায় ৭ শতা‌ধিক নেতা কর্মী উপ‌স্থিত ছি‌লেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর