গোপালগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

Free Medical Camp in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জের স্বপ্ন ফেরিওয়ালা নামে একটি মানবিক সংগঠন এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। 

আজ শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজারে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে গোপালগঞ্জ সদর হাসপাতালের ডাঃ আসাদুজ্জামান লিমন, দ্বীপ নাগ, হাসিবুল ইসলাম, স্থানীয় ডেন্টিস্ট ডাঃ কামাল হোসেন আগত রুগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা পাওয়া রুগীদের ঔষধ দিয়ে সহয়োগিতা করে নুর মেডিকেল হলে মালিক আব্দুর রহমান সুমন। স্থানীয় কয়েকশ’ রুগী স্বাস্থ্য সেবা গ্রহন করেন। এ ক্যাম্পে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

স্বপ্ন ফেরিওয়ালা সংগঠনের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান মানিক বলেন, স্বপ্ন ফেরিওয়ালা সব সময় মানুষের পাশে থেকে থাকার প্রত্যয় নিয়েই সৃষ্টি হয়েছে। এ ধরনের মানবিক কার‌্যক্রম নিয়ে স্বপ্ন ফেরিওয়ালা সব সময় মানুষের পাশে থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর