গোবিপ্রবিতে ওবিই বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘কোলাবোরেটিভ অ্যাপ্রোচেস টু ওবিই ইমপ্লিমেন্টেশন: স্ট্রেনদ্যানিং ফ্যাকাল্টি মেম্বার্স স্কিলস থ্রো ইনস্টিটিউশনাল সাপোর্ট ফর একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে একাডেমিক ভবনের ৫২০ নম্বর কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় রিসোর্স পারসন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উতকর্শতা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিতভাবে আয়োজন করা জরুরী।কেননা শিক্ষার্থীদের মেধা বিকাশের পথে দক্ষ শিক্ষকরাই পাথেয় হিসেবে কাজ করে।

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সহায়তায় চলা এই কর্মশালায় ওবিই বাস্তবায়ন, কারিকুলাম নকশা, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন কৌশল ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মশালায় সেশন পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর