বঙ্গবন্ধুর সমাধিতে হাজীগঞ্জ আওয়ামী লীগের নেতা-কর্মীদের শ্রদ্ধা

Hajiganj Awami League leaders pay tribute to Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা।

আজ শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন-এর নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ তাঁর প‌রিবা‌রের নিহত সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মিরা।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, নারী ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সমীর দত্ত, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন সহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পরে জেলা পরিষদ ডাকবাংলো ‘বিজয়’-এ এক কর্মি সভায় উপস্থিত নেতাকর্মিদের দাবীর প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫(হাজীগঞ্জ-শাহরস্তি) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিন বারের উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনু্দ্দিন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর