বঙ্গবন্ধু উদ্যানে “ইকো টুরিজম পার্ক”-এর আনুষ্ঠানিক উদ্বোধন

Official opening of “Eco Tourism Park” at Bangabandhu Udyan

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা এলাকায় “বঙ্গবন্ধু উদ্যানে” নির্মান করা “ইকো টুরিজম পার্ক” আজ শনিবার(২২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা ১১ একর জায়গার উপর নির্মিত এই “ইকো টুরিজম পার্ক”-এর উদ্বোধন করেন।বিনোদন কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে একটি বড় খেলার মাঠ। যারা এখানে ঘুরতে আসবেন তারা পিকনিক করার পাশাপাশি খেলাধুলাসহ ঘুরে বেড়ানোসহ সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন।

immage 1000 01 27

ঢাকা-খুলনা মহাসড়কের খুর কাছেই এই “ইকো টুরিজম পার্ক”-টি মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। গ্রাম্য পরিবেশের মধ্যে ঘুরতে এসে লোকজন আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করেন জেলা প্রশাসক। উদ্বোধনী বক্তব্যে তিনি এমনটিই আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহসীন উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সেখানে এক মনো্জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর