গোপালগঞ্জে আগুনে পুড়ে এক ব্যক্তি নিহত

One person died in fire in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।তার টিনের তৈরী বসত ঘরটি সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। সেই সাথে তার ১টি গরুরও মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

শুক্রবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

immage 1000 01 21

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু, ততক্ষনে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে নিহত হয়। এসময় ঘরের একপাশে থাকা ১টি গরুও মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন।ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।তারা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।নিহত ওই ব্যক্তি একাই ঘরে থাকতেন বলে তিনি জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর