গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

Public Engineering Day celebration in Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর (আইডিইবি) গৌরবোজ্জ্বল ৫২ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন করা হয়েছে।

“টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী”-এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার (৮নভেম্বর) সকাল ১০ টায় আইডিইবি-র উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বেলুন উড়িয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই শোভাযাত্রার উদ্বোধন করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমানা বাচ্চু, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বি,এম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হালিম খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর