Home গোপালগঞ্জ সংবাদ নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিল করা উচিত- জাপা প্রেসিডিয়াম সদস্য টেপা

নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিল করা উচিত- জাপা প্রেসিডিয়াম সদস্য টেপা

০
নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিল করা উচিত- জাপা প্রেসিডিয়াম সদস্য টেপা

আগামী নির্বাচনে ৩০০ সিটেই জাতীয় পার্টি তাদের প্রার্থী দেবে এমনটি উল্লেখ করে প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা বলেছেন, রাজনীতির শর্তই হলো নির্বাচন।রাজনীতি করার লাইসেন্স নেবো অথচ নির্বাচনে অংশ নেবো না, বিএনপি-জামাতের এমন নীতির সাথে আমরা একমত নই। তিনি বলেন, যারা দলের নিবন্ধন নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধন বাতিল করা উচিত।

তিনি আজ রোববার(০৮ জানুয়ারী)সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা আরো বলেন, আমরা যেমন তত্ত্বাবধায়কে বিশ্বাস করিনা, তেমনি ইভিএম মেশিনে ভোটেও বিশ্বাস করিনা। তিনি বলেন, আগামীতে যাতে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সরকার ক্ষমতায় আসে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে আমরা সে জন্য অবশ্যই নির্বাচনে যাবো।

এ সময় তাঁর সাথে তাঁর স্ত্রী ও জাতীয় যুব মহিলা পার্টির আহবায়ক নাজনীন সুলতানা সহ দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here