স্বাধীনতা বিরোধী,যুদ্ধাপরাধীদের মিলন মেলায় পরিনত হয়েছে বিএনপি-শেখ সেলিম এমপি

BNP-Sheikh Salim MP has turned into meeting place of anti-independence, war criminals

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

১১ জানুয়ারি বিএনপির কর্মসূচী প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, রাজনীতি করতে হলে রাজনৈতিক বক্তব্য দিতে হবে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে তারা কখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ৭৫-এর ১৫ আগষ্টের পর স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিনত হয়েছে বিএনপি। বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদের কোন আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

আজ রবিবার(৮জানুয়ারী) সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম আরো বলেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচী দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচী হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষন দিবে, এটা কোন রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারন তাদের দলে কোন নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারেনা। তারা রাস্তায় টিকে থাকতে পারে না।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ সেলিম এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর