গোপালগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

Seminar held at Gopalganj

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ম্যাসলো বাংলাদেশ ও ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনের যৌথ উদ্যোগে ‘Nature is the best teacher ‘ নামক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণী অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে গোপালগঞ্জের সদর উপজেলার ৫০ জন বিজ্ঞান শিক্ষক ও বাছাইকৃত প্রায় ২০০ স্কুল শিক্ষার্থী সহ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড . এম শমশের আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবির সহ ম্যাসলো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শারমিন আফরোজ সুমি।

গণিত ও বিজ্ঞানের বিভিন্ন স্তরের সাথে দৈনন্দিন জীবনযাত্রার যোগাযোগকে সহজ করতে কত কম খরচে , কত কম আয়োজনে গণিত ও বিজ্ঞান শিক্ষাকে পথে – ঘাটে , গ্রামে গঞ্জে , শহরে – বন্দরে জীবনঘনিষ্ঠ করে তোলা যায় সে ব্যাপারে আলোচনা করেন প্রধান অতিথি প্রফেসর ড. শমসের আলী। এ সময়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়ে সহজ ও বোধগম্য জীবন ও পরিবেশ ভিত্তিক অনেক উদাহরণ তুলে ধরা হয় ।

সেমিনারে তিনি বলেন, হয় শিক্ষকদেরও জানতে হবে যে , বিজ্ঞান ও গণিত পাঠ্যপুস্তক এর মধ্যে সীমাবদ্ধ নয় । পাঠ্যপুস্তক এর বাইরে প্রকৃতিতে যে জীবন বিরাজ করে , সেখানে বিজ্ঞানের সুন্দর আয়োজন রয়েছে যা তরুণদের সামনে তুলে ধরতে হবে ।

শারমিন আফরোজ সুমি বলেন, আমাদের প্রকৃতি সম্পর্কে ভালো ধারণা লাভ করতে হবে। প্লাস্টিকের ব্যবহারে সচেতন হতে হবে। এসময় তিনি বিজ্ঞান চর্চার কথাও উল্লেখ করেন তিনি। সবশেষে তিনি ‘Nature is the best teacher ‘ প্রোগ্রামের সহযোগী সংগঠন ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর