বীর মুক্তিযোদ্ধা  চৌধুরী এমদাদুল হককে রাষ্ট্রীয়ভাবে দাফন

State burial of freedom fighter Chowdhury Emdadul Haque

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হককে (৮৫)রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার(৭ ফেব্রুয়ারী)সকাল ১০টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

immage 1000 01 10

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন কোর্ট মসজিদের ঈমাম মুফতী হাফিজুর রহমান। নামাজে জানাজায় জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

এর আগে সোমবার বেলা ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে কাজ করেছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর