গোপালগঞ্জে শেখ হাসিনা সহ ১৭ প্রার্থীর প্রতিক বরাদ্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ আসন থেকে শেখ হাসিনা ৭ বার নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতিক বরাদ্দের দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য নৌকা প্রতিক বরাদ্দ করে তা তুলে দেয়া হয় তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দোকারের হাতে।

এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ ছারহান নাসের তন্ময় এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলি খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম এবং কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ এলাকা ২১৭, গোপালগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, এ আসন থেকে শেখ হাসিনা ৭ বার নির্বাচিত হয়েছেন।

এ আসনে শেখ হাসিনা সহ ৬জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এর আগে সকাল ১০ টায় গোপালগঞ্জ-০১ ও সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ-০২ আসনের প্রতিক বরাদ্দ করা হয়।গোপালগঞ্জ-১ আসনে ৫ জন ও গোপালগঞ্জ-২ আসনে ৬জন প্রার্র্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।
জেরার তিনটি আসনে মোট ১৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর