জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে চুরি

Theft in District Administration Magistrate's Quarters

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ শহরের এস, এম মডেল স্কুলের সামনে অবস্থিত জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট কোয়ার্টারের নিচ তলার সহকারী কমিশনার (আরআরডিসি) ফারজানা ববি মিতুর বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মেইন দরজার তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসীন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু সরকারি প্রশিক্ষণে বর্তমানে ঢাকায় অবস্থান করছে। যার ফলে বাসা ফাঁকা থাকায় উক্ত চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাসার মেইন দরজায় ২ টি তালা দিয়ে লক করা ছিল, যার মধ্যে একটি তালা ভাঙ্গা অবস্থায় পাওয়া গেলেও অন্য তালাটি পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা বেড়ে চলেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর