বঙ্গবন্ধুর সমাধিতে মুকসুদপুরের নব নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

Tribute to the newly elected mayor of Muksudpur at Bangabandhu's tomb

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুকসুদপুর পৌর সভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুল।

রবিবার (১৯জুন) বেলা ১২ টায় কাউন্সিলর ও হাজারো নেতা কর্মী নিয়ে নব নির্বাচিত পৌর মেয়র জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত এবং ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

immage 1000 01 33

শ্রদ্ধা নিবেদন শেষে মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলম শিমুল বলেন,“ বিপুল ভোটের ব্যবধানে মুকসুদপুর পৌরবাসী আমাকে জয়ী করেছেন। এ বিজয় আমার নয়, এ বিজয় মুকসুদপুর পৌরবাসীর। আমার বসার চেয়ারটি আমার নয়, এটা পৌরবাসীর। গোপালগঞ্জের মধ্যে মুকসুদপুর পৌরসভাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাই। সাধারন জনগন আমাকে বিশ্বাস করে যে গুরু দায়িত্ব অর্পন করেছেন, সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবো।”

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর