জাতির পিতার সমাধি সৌধে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়কে সরকারি ঘোষনা করায় কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন হাওলাদার, মিন্টু রায়, আলী আশরাফ খান, শফিকুল ইসলামসহ কলেজটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের একটি নিভৃত পল্লীতে ১৯৯৭ সালে এই কলেজটি যাত্রা শুরু করে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি আজ অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩জুলাই মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপণের মাধ্যমে কলেজটি সরকারি ঘোষনা করেন। কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক কর্মচারীসহ শিক্ষার্থীরা আনন্দিত।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর